
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন’র জন্মদিন উপলক্ষে শতাধিক পথশিশু ও গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসিয়া ব্রিজে এ খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র রফিক হাসানের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর কাউন্সিলর ফজর আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।
এসময় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বাবুল আখতারের সুযোগ্য উত্তরসূরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন উপজেলার আওয়ামী রাজনীতিতে অন্যতম এক কান্ডারী হয়ে উঠেছেন। তিনি কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্যে স্থায়ীভাবে চলে যাচ্ছেন। এটা বিশ্বনাথ আওয়ামী পরিবারের জন্য খুবই দু:খজনক। এসময় তার জন্মদিনে তার দীর্ঘায়ূ কামনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মারফত আলী, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, সদস্য আব্দুস সালাম, পৌর সেচ্ছাসেবক লীগের সদস্য শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, আসাদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, মাসুদ আহমদ রিপন, ফারাবী ইমন, আবির, কামরান, ইব্রাহিম, ইমরানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :