বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন /
বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ সমিতি ইউএসএর সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা মুজিব আহমদ মনির।

ঈদ আনন্দের অংশ হিসেবে ভালবাসা ও শুভেচ্ছার স্বরুপ নিজ এলাকার সাংবাদিকদের জন্য বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির এই ঈদ উপহার পাঠান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুজিব আহমদ মনির মুঠোফোনে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সাথে কথা বলেন এবং প্রেসক্লাবের সকল সদস্যকে ঈদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, “বিশ্বনাথের উন্নয়ন ও অগ্রগতিতে এই অঞ্চলের সাংবাদিকদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্যদের জীবনে পবিত্র ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দের মতো জীবনের বাকি দিনগুলোও যেন কাটে হাসি-খুশিতে।”

তিনি আরও বলেন, “পবিত্র রমজান মাসের তাৎপর্য আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করে আমরা যেন আগামী দিনে সঠিক পথে চলতে পারি, মহান আল্লাহ তায়ালার কাছে সেই প্রার্থনা রইল।”