বিশ্বনাথ থানা থেকে যাচ্ছেন গাজী আতাউর রহমান, আসলেন জাহিদুল ইসলাম


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৩, ৬:১০ অপরাহ্ন /
বিশ্বনাথ থানা থেকে যাচ্ছেন গাজী আতাউর রহমান, আসলেন জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান কে ফেঞ্চুগঞ্জ থানায় বদলী করা হয়েছে। অফিসার ইনচার্জের নতুন দায়িত্ব নিয়ে বিশ্বনাথে আসছেন বর্তমানে ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সিলেট জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দের উল্লিখিত ইউনিটে জনস্বার্থে বদলী ও পদায়ন সংক্রান্ত এক আদেশ এই রদবদল ও পদায়ন করা হয়েছে।
সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আদেশ নং ৩২/২০২৩। ১০/৮/২৩ ইং তারিখে পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশের এই রদবদল ও পদায়ন পত্র বাংলাদেশ পুলিশের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান আজই ফেঞ্চুগঞ্জে যাবেন এবং ওসমানী নগর থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম আজ ১১ই আগস্ট বিশ্বনাথে নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।