
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সচিব মারুতি নন্দন দামকে বিদায় এবং নবাগত সচিব অশোক শুক্ল বৈদ্য’র বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মে) বেলা ২:৩০ ঘটিকার দিকে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক।
পরিষদের হিসাব সহকারী রাফসান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের বিদায়ী সচিব মিারুতি নন্দন দামকে বিদায়, নবাগত সচিব অশোক শুক্ল বৈদ্য, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাশ, রাজু কুমার চৌধুরী, আরকুম মিয়া, গ্রাম পুলিশ নেছার ও সুজিত দেব সহ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের বিদায়ী সচিব মারুতি নন্দন দামএকজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা, শ্রম, দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের সম্মান বৃদ্ধি করেছেন। তিনি প্রতিদিন খুব সকালে পরিষদে এসে নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন শেষে আবার বাড়িতে গিয়েও পরিষদের কাজ করতেন।
বক্তারা বলেন, তিনি চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশদের সাথে জনসচেতনতার পাশাপাশি মানবিক কাজ করেছেন। তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই মানুষটি যেখানেই যাবেন, সেখানে তিনি তার কর্মের দ্যুতি ছড়িয়ে দিতে পারবেন।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিব মারুতি নন্দন দাম’র হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় । একই সাথে নবাগত সচিব অশোক শুক্ল বৈদ্যকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেন।
আপনার মতামত লিখুন :