
সিলেটের বিশ্বনাথ পৌরসভার মিরেরচর নিবাসী, বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার সুপরিচিত সালিশ ব্যক্তিত্ব রুস্তম বেগ ইন্তেকাল করেছেন। গত ৭ জুন (রোববার) রাত ২টা ১০ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।
আজ এক যৌথ শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মরহুম রুস্তম বেগ ছিলেন একজন অত্যন্ত সৎ, আমানতদার এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। বিশ্বনাথের স্থানীয় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তাঁর অবদান সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে। তাঁর চলে যাওয়া স্থানীয় সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে এবং ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
আপনার মতামত লিখুন :