
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান ও বাঙালির সার্বজনীন উৎসব ১লা বৈশাখ ১৪৩০ উপলক্ষে বিশ্বনাথ তথা দেশ-বিদেশের সর্বস্থরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিং বডির অভিভাবক সদস্য, মেসার্স মুনতাহা ডেভেলপমেন্ট কর্পোরেশন ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী, বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট উপদেষ্ঠা, হীরামন সমাজকল্যাণ স্পোটিং ক্লাব, জানাইয়া সাধারণ সম্পাদক, আলোচিত বিশ্বনাথ ডটকম এর প্রধান উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আবহমানকাল থেকেই বাঙালি জাতি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের অধিকারী। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আমরা যতোই উত্তরাধুনিক সংস্কৃতির দিকে এগিয়ে যাই না কেনো বর্ষবরণ উৎসব আমাদের অহংকারদীপ্ত শেকড়ের সন্ধান দেয়। তিনি বলেন বর্তমান সরকার সেই শেকড় সংস্কৃতিকে লালনে বন্ধপরিকর। এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্ষবরণ উৎসব আমাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার ব্যাপক উন্মেষ ঘটিয়ে সুন্দর-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথ দেখাবে। তিনি বাংলা নববর্ষ উপলক্ষে সমাজে লুকিয়ে থাকা অন্ধকার ও কূপমন্ডুকতার বিরুদ্ধে আলোর মশাল নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।
আপনার মতামত লিখুন :