
সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের বিশেষ পৃষ্ঠপোষকতায় এবং বিশ্বনাথ প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য গণ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের উপজেলা মডেল মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের এই মহতী উদ্যোগ এবং প্রবাসীদের উদার অর্থায়নে আয়োজিত এই গণ ইফতার মাহফিল স্থানীয়দের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। প্রেসক্লাবের এ ধরনের সামাজিক কাজ অত্যন্ত প্রশংসনীয়।
প্রবাসী অর্থায়ন দাতা হলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী, আব্দুস সোবহান ফারুক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক জবির আহমদ নাজমুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, হাবিবুর রহমান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব, মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।। মোনাজাত শেষে কয়েক শতাধিক রোজাদার মুসল্লি একসাথে ইফতারে শরিক হন।
আপনার মতামত লিখুন :