জুড়ীতে ১১ জুয়াড়ী আটক


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন /
জুড়ীতে ১১ জুয়াড়ী আটক

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)

মৌলভীবাজারের জুড়ীতে ১১ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ পরিদর্শক( তদন্ত) হুমায়ুন কবীরের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ  বৃহস্পতিবার রাতে বাছিরপুর বিল্লাল ডেকোরেটর  থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং জুয়ার বোর্ডে প্রাপ্ত বি়ভিন্ন মূল্যমানের সর্বমোট ৪,১৫০ টাকাসহ মোট ১১(এগার)জন জুয়ারি কে আটক করা হয়।

সম্প্রতি জুড়ীতে  মাদক ও জুয়ার সাথে জড়িত বেশকিছু অপরাধীকে থানা  ও ডিবি পুলিশ  আটক করে। এতে মাদক ও জুয়া খেলার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে।

জুড়ী থানার ওসি মোঃ মোশাররফ হোসেন ১১ জন জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে এসআই ফরহাদ আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।