জুড়ীতে বিদ্যুৎপৃষ্টে স্বামী -স্ত্রীর মৃত্যু


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৩, ৭:২৫ অপরাহ্ন /
জুড়ীতে বিদ্যুৎপৃষ্টে স্বামী -স্ত্রীর মৃত্যু

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুলাই) দুপুরদের ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটনাটি ঘটেছে।

ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ বলেন,ঘটনার সময় দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর পুত্র মোঃ মইন উদ্দিন (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

অসাবধানতাবশত গাছের একটি ডাল লাইনের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিড়ে মোঃ মইন উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন।

এ সময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গিয়ে নিজে বিদ্যুৎপৃষ্ট হন।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জাহান বলেন, উনাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন বলেন,পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।