
সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)
মৌলভীবাজারের জুড়ী থেকে গাজা,ইয়াবা সহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই মোঃ ফরহাদ মিয়া, অঞ্জন কুমার দাশ ও এএসআই মহিউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কামিনীগঞ্জ (লামাবাজারের)মাটির তৈরী হাড়িপাতিলের দোকানের ভিতর থেকে ৪০০ গ্রাম গাঁজা, (সতের) পিছ হালকা গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা বিক্রির নগদ ৩,১৫০/- (তিন হাজার একশত পঞ্চাশ) টাকা এবং একটি গাঁজা খাওয়ার কল্কিসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো মৌলভীবাজার সদর থানার মিলনপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র আকরাম হোসেন,জুড়ীর রতনা চা বাগানের মৃত মনোরন্জন সূত্রের পুত্র গৌতম সূত্র বংশি, সিলেট সদরের শফিক মিয়ার পুত্র শিহাব মিয়া।
জুড়ী থানার এস আই মোঃ ফরহাদ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯( ক)/১০( ক) ধারায় মামলা করেন।
আপনার মতামত লিখুন :