
সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ
গতকাল শনিবার দৈনিক যুগান্তর পত্রিকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপিকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে এর প্রতিবাদে জুড়ীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
০৯ জুলাই রবিবার বিকালে জুড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা এম এম মুমিত আসুক চত্তরে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, ‘‘পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যন্ত সততার সাথে চলছেন। এই জন্য তার সর্বমহলে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। তার এই জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতায় একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ করিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’
পথসভায় বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক মাসুক আহমদ, সহ সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমুখ।
মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি উপস্তিত ছিলেন।
আপনার মতামত লিখুন :