
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় লড়তে বাংলাদেশ থেকে পাঠানো হয় বছরের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র ‘হাওয়া’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য পাঠানো ছবিটি শেষ পর্যন্ত অস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারেনি। এরই মধ্যে অস্কার আয়োজক কর্তৃপক্ষ সব বিভাগে চূড়ান্তভাবে মনোনীত ছবির তালিকা প্রকাশ করেছে। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১৫টি চলচ্চিত্র জায়গা পেলেও পায়নি ‘হাওয়া’।
আপনার মতামত লিখুন :