
কবি এস.পি. সেবু: সিলেট বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের ৬২ নং ” ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ” প্রধান শিক্ষক জহিরুল ইসলাম শিবলী (আমতৈল জমসের পুর নিবাসী) আজ ৫ অক্টোবর ২০২৩ অবদি আত্মগোপনে রয়েছেন।
প্রতিবেদকের তদন্ত রিপোর্টস থেকে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর তিনি হঠাৎ ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। পরে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তাঁর বান্ধবী সহ বিয়ের ছবি এবং যুক্তরাজ্যে গমনের সত্যত্বা পাওয়া যায়। প্রধান শিক্ষক শিবলী বিনানুমতিতে দেশ ত্যাগ ও যোগাযোগ বন্ধ থাকায় নানাবিধ সমস্যা সৃষ্ট হয়েছে।
এ বিষয়ে, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিহাব উদ্দিন মানিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক কয়েকদিন থেকে স্কুলে আসছেন না, তিনি আমার কাছ থেকে ছুটির বিষয়ে কিছু বলেন নি, বা আমাকে কিছু জানাননি যে তিনি প্রবাসে চলে যাচ্চেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সরাসরি প্রতিবেদক ধনপুর স্কুলে অনুসন্ধানে গেলে ” স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রধান হিসাবে ” হাসিনা বেগম ” নামের এক শিক্ষিকা বলেন, তিনি কোথায় আমরা জানিনা। আমি সিনিয়র হিসাবে দায়িত্ব পালন করছি।
অথচ, মেনেজিং কমিটি বা জেনারেল কমিটির কেউই হাসিনা বেগমকে “ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন ” করতে বলেন নি। যার জন্য অনেকের মধ্যে নানান জল্পনা কল্পনার জন্ম দিয়েছে।
প্রধান শিক্ষকের আত্মগোপনে প্রবাস চলে যাওয়ায় স্কুলের পাঠদানে মারাক্ত বিঘ্ন হচ্ছে। এছাড়া স্বঘোষিত প্রধান হাসিনা বেগমের আচরণ সন্ধেহজনক।
শিক্ষা কর্মকর্তা এটিও বলেন, ধনপুর স্কুলের প্রধান শিক্ষক সাপ্তাহিক ছুটি নিয়েছেন, তারঁ যুক্তরাজ্যে গমন সম্পর্কে তিনি জানেন না।
বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে ফোনটি রেখে দেন।
আপনার মতামত লিখুন :