
বিশ্বনাথ প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী’র দেশে আগমন কে কেন্দ্র করে আজ (২১ জানুয়ারী) শনিবার বিকাল ৪ঘটিকায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরে মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র নেতৃত্বে ও সভাপতিত্বে উক্ত মিছিল শেষে পথসভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নেতা সুরত আলী বাবুল, উপজেলা যুবলীগের সদস্য রুহেল খান, দুলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না আহমদ, আফসার আহমদ শিমুল, রাজিব আহমদ, শিপন খান মুহিব, রাহাত আহমদ, সুয়েব আহমদ, বাবলু আহমদ, সজীব আহমদ, শাকিল আহমদ, আতিক আহমদ, মাছুম খান, রেদোয়ান আহমদ, রমজান আহমদ, জাফরুল হক, জাফরুল ইসলাম, আবির আহমদ, সাইদ আহমদ, মামুন আহমদ, সিদ্দিক আহমদ, সালমান আহমদ, মামুন আহমদ, রুহুল আমিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে এই সিলেটের আওয়ামী লীগের তৃণমূলের জনপ্রিয় নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী’র নেতৃত্বে কাজ করে যাবে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
আপনার মতামত লিখুন :