প্রবাসী অলংকারি ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ’কের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ সম্পন্ন


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন /
প্রবাসী অলংকারি ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ’কের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে  প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে অলংকারী ইউনিয়নের গরিব ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে (১৯ এপ্রিল) ২৭ রামাদ্বান বুধবার বিকেল ২টায়।

এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান অলংকারী পৌদনাপুর বাবরু মিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলা উদ্দিন চৌধুরীর  সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও এস এন বির পরিচালক একে এম তুহেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান মোঃ লিলু মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ’কের বাংলাদেশের সম্মনয়ক সাবেক মেম্বার রফিকুল ইসলাম, সমাজসেবক সামছু মিয়া লালা, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক  মেম্বার রফিক মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, বিশ্বনাথ পৌর ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,  অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল মিয়া,অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মুহিউদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জোৎস্না বেগম, যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন, দবির মিয়া ও ফজলু মিয়া প্রমুখ।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফিজ এনামুল হক, ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল মালিক।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লিলু মিয়া বলেন, রমজান মাস হচ্ছে রহমত রবকত ও মাগফিরাতের মাস। এ মাসে মহান আল্লাহতালা পবিত্র কুরআন মজিদ নাজিল করেছেন, সে জন্য এমাসে  একে অন্যের প্রতি দোয়া করতে হবে।

তিনি বলেন বিগত বন্যার সময়   প্রবাসী ওয়েলফেয়ার সংগঠনের নেতা আবেদ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের অসহায় মানুষদেরকে আর্থিক ভাবে যে সহযোগিতা করেছেন সে জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকাশ করেছেন  এ সংগঠনের প্রতি।

লিলু মিয়া  বলেন,  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সামছুজ্জামান সমছু মিয়া, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান মরহুম হাবিব হোসেন, মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মখন মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং ইউনিয়নের  জীবিত মৃত সকল মুরব্বীদের জন্য  তিনি দোয়ার জন্য  আহবান জানিয়েছেন।

প্রধান অতিথি লিলু মিয়া পরিশেষে বলেন, এই এলাকার কৃতি সন্তান এম. ইলিয়াস আলী ২০০১ সালের নির্বাচনের পূর্বে বলেছিলেন, আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের স্বর্ণ যুগ উপহার দিব, তিনি  ঠিকই উন্নয়নের স্বর্ণ যুগ উপহার দিয়েছিলেন। এম. ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনছার আলীকে অক্ষত অবস্হায় ফিরে আসার জন্য লিলু মিয়া দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা ও জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে