
বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সর্বশেষ ছয় মাসের ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩ লাখ ৪১ হাজার ৪৮২টি আসন ফাঁকা ছিল। যা এই সময়ে বিমানের মোট আসনের ২৩ শতাংশ। সংসদীয় কমিটিতে দেওয়া বিমানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক আসন খালি থাকাটা উদ্বেগের।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক গন্তব্যের টিকিট বিক্রি না হওয়ার কারণ ও গত ছয় মাসে টিকিট বিক্রি–সম্পর্কিত তথ্য চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এ–সংক্রান্ত একটি প্রতিবেদন দেয় বিমান।
বিমানের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুন থেকে নভেম্বর—এই ছয় মাসে সব আন্তর্জাতিক গন্তব্যে বিমানের মোট আসন ছিল ১৪ লাখ ৭৭ হাজার ৪৫৬টি। এর মধ্যে ১১ লাখ ৩৫ হাজার ৯৭৪টি আসনে যাত্রী পরিবহন করে। বাকি ৩ লাখ ৪১ হাজার ৪৮২টি আসন ছিল ফাঁকা। সব মিলিয়ে আসন ফাঁকা ছিল ২৩ শতাংশ।
আপনার মতামত লিখুন :