
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড়শো শিক্ষার্থীকে উপহার হিসেবে নতুন স্কুল ড্রেস দিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেবুল মিয়া। রোববার দুপুরে জানাইয়া স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সেবুল মিয়া বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতী যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আর এই শিক্ষার প্রথম ধাপ হলো প্রাথমিক। প্রাথমিক ধাপে শিশুদের যতœ নিয়ে শিক্ষার দিকে মনোযোগী করলে আর শিশুরা বেপথে যাবে না। তিনি জানাইয়া স্কুলের সার্বিক সাফল্যের প্রশংসা করেন।
স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল জালাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরসি বিশ্বনাথের ইন্সট্রাকটর মো. আতিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক নিশি কান্ত পাল। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শিল্পি রাণী দে। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক বাবু অমর দে। এসময় স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :