
‘গুডবাই’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ধীরপায়ে বলিউডে এগিয়ে যাচ্ছেন তিনি। বলিউডের কাজ করতে এসে নতুন নতুন সহশিল্পীর সঙ্গে পরিচিতি ঘটছে তাঁর। তিনি প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কী কারণে সহশিল্পীদের এত গুরুত্ব দেন, সে বিষয়ে রাশমিকা বলেন, ‘সহশিল্পীদের আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি, তাই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। সিনেমায় দিনের পর দিন তাঁদের সঙ্গে শুটিং করেছি; নিজের পরিবারের চেয়েও বেশি সময় তাঁদের সঙ্গে কাটাই। ব্যক্তিগতভাবে তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাঁরা খুব ভালো মানুষ।’
আপনার মতামত লিখুন :