
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে রমজানের ইফতার সামগ্রী ছাতা ও একাদশ, দ্বাদশ শ্রেনীর বই বিতরন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে বিতরণ কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সমির চন্দ্র দেব এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দাশ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরুয়ালা ফাউন্ডেশন ট্রাষ্ট এর প্রতিষ্টাতা ও যুক্তরাজ্য প্রবাসী আসাদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আশরাফুল রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলাম উদ্দিন,দাতা সদস্য আখলাকুর রহমান, আব্দুল মন্নান, নেছার আহমেদ, ইউপি সদস্য আব্দুল জলিল হিরন, আরকুম আলী, মুজিবুর রহমান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাশার।
আপনার মতামত লিখুন :