বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ২০ মার্চ সোমবার


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৭:০১ অপরাহ্ন /
বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ২০ মার্চ সোমবার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সবচেয়ে ব্যয়বহুল ও বৃহৎ টুর্ণামেন্ট ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৩য় আসরের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ সোমবার।

বিশ্বনাথ পৌরসভা ১নং ওয়ার্ড বনাম সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর এর মধ্যকার এ ফাইনাল খেলা সোমবার বেলা ৩টায় শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন টুর্ণামেন্টের পৃষ্টপোষকতার সমন্বয়কারী ক্রীড়াপ্রেমী ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না।

ফাইনালে দুই দলেই মিশর, নাইজেরিয়া, সেনেগাল ও আফ্রিকান ফুটবলাররা ক্রীড়া নৈপূণ্য দেখাবেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া। এতে করে জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এছাড়াও ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে ম্যাচগুলো উপভোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, গত ১১ মার্চ প্রথম সেমিফাইনালে এফসি বার্সা আশুগঞ্জ বাজারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পৌরসভা ১নং ওয়ার্ড ফুটবল টিম। পরদিন ১২ মার্চ ২য় সেমিফাইনালে উদীয়মান স্পোটিং ক্লাব মিরেরচরকে ট্রাইব্রেকারে হারিয়ে সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর দশঘর ফাইনাল নিশ্চিত করে।

উল্লেখ্য, বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে গত ২ মার্চ জমজমাট ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮টি দল নিয়ে তৃত্বীয়বারের মতো পর্দা উঠে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৩।