বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগীতা’ ফাইনাল শুক্রবার


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগীতা’ ফাইনাল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে ‘মোহাম্মদ আলী মজনু ফোরাম’ নামের একটি সংগঠন। আর ওই প্রতিযোগীতার নাম দেয়া হয়েছে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগীতা’। গত ১৯ জানুয়ারি থেকে উপজেলার ১৩টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ওই বিতর্ক প্রতিযোগীতা শুরু করা হয়।
আগামী (১০মার্চ শুক্রবার) অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড। বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ওই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। বিতর্ক ফাইনাল প্রতিযোগীতায় ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের উপর পক্ষে প্রতিযোগীতা করবে ‘একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’ আর বিপক্ষে প্রতিযোগীতা করবে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়। বুধবার (৮ মার্চ) বিকেলে ‘মোহাম্মদ আলী মজনু ফোরাম’র কার্যালয়ে সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়।
ফাইনাল প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুইয়া।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টর পৃষ্টপোষক মোহাম্মদ আলী মজনু, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্ঠা প্রবীন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, সহসভাপতি মনি কাঞ্চন চৌধুরী, সদস্য আনহার আলী, নাহিদ আহমদ, সংগঠক আবিদুল হক রুমেল প্রমুখ।