
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে পবিত্র রমজান উপলক্ষে ৮০জন গরীব অসহায়দের মধ্যে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দারুল হিকমাহ ইসলামিক একাডেমি ও দারুল হিকমাহ এতিমখানা প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব মো. সুন্দর আলী’র পরিবারের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।
দারুল হিকমাহ ইসলামিক একাডেমি ও দারুল হিকমাহ এতিমখানার সভাপতি আব্দুল রউফ’র সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীম’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব মো. সুন্দর আলী’র ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান, আহাদ নাসিম রেজা, তৈমুছ আলী, মরহুম আলহাজ্ব মোঃ সুন্দর আলী’র দুই ছেলে যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, মাওলানা ছাদিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন, আজিজনগর গ্রামের মুরব্বি ইয়াদ আলী, মনির উদ্দিন, আফিজ আলী, যুবক বাদশা মিয়া, আব্দুল হাই, আব্দুল সালাম সুতিন আরো অনেকে।
ইফতার সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছানা, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ও ৫০০গ্রাম খেঁজুর বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :