বিশ্বনাথ সরকারি কলেজ উত্তাল : শংকুর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ৮:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথ সরকারি কলেজ উত্তাল : শংকুর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শংকু রানী সরকারের অপনসারণ দাবিতে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ সোমবার (৬মার্চ) প্রভাষক শংকু রানী সরকারকে গেট বন্ধ করে কলেজে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা পরীক্ষা বর্জনসহ পুরো ক্যাম্পাসে তালা দিয়ে বিক্ষোভ করেছে। এছাড়াও বিক্ষোভ করে প্রভাষকের উপর ডিম নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি মানুষিক ভারসাম্যহীন ওই প্রভাষককে অপসারণ করতে হবে। খবর পেয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ও থানার ওসি গাজী আতাউর রহমান কলেজে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ইউএনও ও পুলিশের সহযোগীতায় প্রভাষক শংকু রানী সরকারকে কলেজ থেকে বের করে নেয়া হয়। জানতে চাইলে প্রভাষক শংকু রানী সরকার বলেন, কলেজের অধ্যক্ষ আব্দুল মানিক তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আর ওই টাকা না দেয়ায় আমার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের লেলিয়ে দেয়া হয়েছে। উপরের দিকে তার অনেক আত্মীয়-স্বজনরা চাকুরি করেন। তিনি তাদের স্বরণা পন্য হয়ে মামলা করবেন বলে জানান। কলেজ ছাত্রলীগের নেতৃত্বদানকারি সিরাজুল ইসলাম রোকন বলেন, প্রভাষক শংকু রানী সরকার অধিকাংশ সময় কলেজে অনুপস্থিত থাকেন। আর কলেজে উপস্থিত হলে অশুভ আচরণ করেন। তাই তারা ওই প্রভাষকের অপসারণ দাবির আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইউএনও নুসরাত জাহান বলেন, তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছেন আন্দোলন না করার জন্য। আর কলেজ শিক্ষকদের সাথে বৈঠক করে তিনি মোবাইল ফোনে আঞ্চলিক পরিচালকের সাথে কথা বলেছেন। বিকেলে কলেজ শিক্ষকরা আঞ্চলিক পরিচালকের সাথে দেখা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান।