মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পক্ষে বড়লেখায় আনন্দ মিছিল 


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন /
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পক্ষে বড়লেখায় আনন্দ মিছিল 

জুড়ী প্রতিনিধিঃ

বড়লেখা উপজেলা, সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত গ্রহণ করায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বড়লেখা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার ( ২৫ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে বড়লেখা পি.সি হাই স্কুল মাঠ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে 

পরে পি.সি হাই স্কুল মাঠে সমাবেশে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর । 

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  স্বেচ্ছাসেবক  লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান রহমান প্রমুখ । 

এসময়   উপজেলা,  পৌর , কলেজ, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের  সাবেক ও বর্তমান শত-শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা  জেলা ছাত্রলীগের সভাপতি- সম্পাদকের স্বাক্ষরিত বড়লেখা উপজেলা ,কলেজ ও পৌর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি  বিলুপ্ত করায় তারা জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে ধন্যবাদ জানান এবং জেলা ছাত্রলীগের বর্তমান সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অতি দ্রুত ছাত্রদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য জোর দাবী জানান