আলোচিত বিশ্বনাথ ডটকম এর  পক্ষ থেকে বিশ্বনাথে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন /
আলোচিত বিশ্বনাথ ডটকম এর  পক্ষ থেকে বিশ্বনাথে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পাকিস্তান আমলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে নির্বিচার গুলি। তাতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের ত্যাগের বিনিময়ে আসে বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথরেখাও তৈরি করে দেয়।

শহীদদের স্মরণে ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পালিত হয় ‘শহীদ দিবস’। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

এর মধ্যে ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারি বিশ্বের ১৯৩টি দেশে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

শ্রদ্ধা আর ভালবাসায় সিলেটের বিশ্বনাথে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচিত বিশ্বনাথ ডটকম  এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। (২১শে ফেব্রুয়ারী) বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শাহ আসাদ্দুজামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগ   শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামীলীগ  ত্রান সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগ নেত্রী আফিয়া বেগম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর কৃষকলীগ আহবায়ক বিকাশ মালাকার, আওয়ামীলীগ নেতা বিভাংশু গুন বিভু, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, যুবলীগ নেতা রাজু আহমদ খান, বিশ্বনাথ পৌরসভা কাউন্সিলর জহুর আলী, ০৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন ০৯নং ওর্য়াড সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগ নেতা জাবেদ মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আরকুম আলী, উপজেলা প্রেস ক্লাব দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, আয়াছ আলী।

আলোচিত বিশ্বনাথ এর প্রধান এডিটর ও বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্য অজিত দেব, আলোচিত বিশ্বনাথ এর প্রকাশক ও সম্পাদক  সুজিত দেব প্রমূখ।