বিশ্বনাথ থেকে খাজাঞ্চী সড়কেজন চলাচলে জনদূর্ভোগ চরমে


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথ থেকে খাজাঞ্চী সড়কেজন চলাচলে জনদূর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বনাথ থেকে খাজাঞ্চী সড়কের পাকারাস্হা রিপিয়ারিং কাজ প্রায় এক বৎসর পূর্বে সূচনা করেছিল সংলিস্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু কাজ সূচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কাজ রেখে পালিয়ে যান বলে জানাগেছে।

ফলে পূর্বের মতই উক্ত রাস্হায় জনচলাচলে
চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে বলে জানাযায়।
এ নিয়ে অত্র এলাকার অধিবাসীদের মধ্যে নানান কথা উঠেছে।

স্বরজমিনে গিয়ে দেখাগেছে, জানাইয়া প্রাইমারি
স্কুলের সামনে সড়কের উপর একটি ব্রীজ ভেঙে যায়! এতে চলাচলে অসুবিধার শেষ নেই! রাস্হায় চরম গর্ত! গাড়ী চলাচলে জীবনের ঋুঁকি নিয়ে চলতে হচ্ছে! ৩০ মিনিট সময়ের রাস্তা ১ঘন্টার উর্ধে সময় লাগে।
যে কোনো মুহূর্তে দূর্ঘটনায় মানুষের হতাহতের আশাংখা রয়েছে! এ নিয়ে এলাকার অধিবাসীরা সংলিস্ট ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে
আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে শুনায়াচ্ছে এবং সিলেট ২নং সংসদীয় আসনের এমপি মোকাব্বির খাঁনকে দোষারোপ করছেন।

এদিকে অলংকারি ইউনিয়ন পরিষদের বাংলাদেশ স্বাধীনের পর প্রথম নির্বাচিত চেয়ারম্যান রামধানা গ্রামের মরহুম সরফরাজ আলী সফা মিয়ার দ্বিতীয় সন্তান, যুক্তরাজ্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিষ্ঠাকালীণ সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ মল্লিক তিনি স্বদেশে তিন দিন পূর্বে আগমণ করেছেন এবং তাঁর গ্রামের বাড়ী রামধানায় উঠেছেন।

কিন্তু তিনি বিশ্বনাথ থেকে খাজঞ্চী সড়কে এ বেহাল অবস্হা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমপি মোকাব্বির খাঁনকে একজন অযোগ্য এমপি হিসাবে প্রকাশ করে বলেন, তাঁর যদি কাজ করার ক্ষমতা নেই তাহলে এ কাজে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে রাস্তাকে এদিক সেদিক কেন করালেন? এম এ মল্লিক অবিলম্বে রাস্তার কাজ ধরে কাজকে সমাপ্তি করার জন্য
এমপি মোকাব্বির খাঁনের প্রতি আহবান জানিয়েছেন।