মহান বিজয় দিবসে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন /
মহান বিজয় দিবসে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদবর্তমান প্রচার ও দপ্তর সম্পাদক মশাহিদ আলী, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, সদস্য মিছবাহ উদ্দিন।