
সালমান হোসেন, জুড়ী প্রতিনিধিঃ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ জাতীয় সভাপতি -২০২৩ এর থীম “ওয়ার্ক টুগেদার” বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত।
আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকালে জুড়ী ফুলতলা সড়ক কামিনীগঞ্জ বাজারস্হ ডাক্তার জয়নাল আবেদীনের বাসভবনে জুড়ী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের রাতের খাবারের জন্য নগদ ১৩ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি এপেঃ মাহবুবুর রহমান এঁর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি এপেঃ হাবিবুর রহমান, ক্লাবের অতিত সভাপতি এপেঃ মোহাম্মদ তাজুল ইসলাম, সদ্য অতিত সভাপতি এপেঃ মোহাম্মদ তোফাজ্জল হোসেন কামাল,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ ওমর ফারুক,সেক্রেটারি এন্ড ডি এন ই এপেঃ মোঃ শরিফুল ইসলাম, ট্রেজারার এপেঃ পাপলু পাল,মেম্বারশিপ এন্ড অ্যাটেনডেন্ট ডিরেক্টর এপেঃ ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আবেদীন রুবেল, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ এম রাজু আহমদ,বোর্ড মেম্বার এপেঃ মোহাম্মদ বদরুল ইসলাম ফ্লোর মেম্বার এপেঃ সুহেল আহমদ,মাদ্রাসার শিক্ষক হাফিজ বদরুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :