
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পুলিশের সহযোগীতায় বাড়ীতে পৌছলেন এক যুক্তরাজ্য প্রবাসী। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মজলিশ ভোগশাইল গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম খলিল চৌধুরী (৫৯)। তিনি জানান তার নিজস্ব বাড়ীর গেইটে তারই আপন চাচাতো ভাইরা বাড়ীর গেইটে তালা দিয়ে রাখায় বাড়ীতে প্রবেশ করতে না পেরে জাতীয় সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে প্রলিশের সহযোগীতা চান। এর পর থানা পুলিশের এএসআই আবু সালেহ পুলিশের প্রহরায় প্রতিপক্ষ হাজির করে গেইটের তালা খোলে দিয়ে ওই প্রবাসীকে তার বাড়ীতে পৌঁছে দেন। ঘটনাটি গত বুধবার ভোগশাইল গ্রামে ঘটে। পুলশ সূত্রে জানা যায়, প্রবাসী নুরুল রহমান খলিল চৌধুরী ও তার আপন চাচাতো ভাই বাচ্ছু চৌধুরী ও খছরু চৌধুরী মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধসহ একাধিক মামলা রয়েছে। উভয় পক্ষের অংশিদারিত্বের ১০৮ শতক জমির মাটি বিক্রি করে প্রতিপক্ষ বাচ্ছু ও খছরু চৌধুরী। বিদায় সুলবানি মৌজার ৭৬নং জেএল-১০৭৮.১০৭৯.১০৮১.১০৮২৫.১০৮৩.১০৯৩.১০৭৭ নং দাগের এই জায়গার মাটি ক্রয় করে নিচ্ছে একই গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে আব্দুল আহাদ। এতে মাটি কাটতে বাধাঁ দেন প্রবাসী খলিল চৌধুরী। ওই বাধা দেওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাইরা মিলে বাড়ীর প্রদান গেইটে তালা দিয়ে রাখেন। গেইটে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাচ্ছু চৌধুরী বলেন, মসজিদের বাথরুমে যাবার রাস্তায় কাজ করার জন্য তারা মাটি বিক্রি করেছেন। তাদের জায়গার মাটি তারা কাটছেন, তারা প্রবাসীর জায়গার মাটি কাটছেন না। যে গেইটে তিনি তালা দিয়েছেন সেই গেইটের জায়গা খলিল চৌধুরীর অংশিদারিত্ব নেই বলেও জানান। বিশ্বনাথ থানার এএআই আবু সালেহ বলেন, প্রবাসীকে তার বাড়ীতে পৌছে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্ছুর উপস্থিতিতে উভয় পক্ষকে সংঘাতে না জড়াতেও সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :