
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজারে দুটি দোকান চুরি ও একটি স্বর্ণের দোকান চুরির চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ওই চুরির ঘটনা সংগঠিত হয়। অন্যদিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লামাকাজী বাজারের পয়েন্টে থাকা বনফুলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন রুকন উদ্দিন (২৩) নামের ব্যাটারী চালিত অটোক্সিশা চালক। ব্যর্থ চেষ্টায় চুরির হাত থেকে ‘প্রতিভা জুয়েলার্স’র নামের স্বর্ণের দোকান রক্ষা পেলও সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় ইদানিং ব্যাপক হারে চুরি-ছিনতাই ও মাদকের উপদ্রোব বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী’সহ সর্বমহলে চরম আকারে বাড়ছে আতংঙ্ক। লামাকাজী বাজারে থাকা ‘প্রতিভা জুয়েলার্স’র ছালের টিন কেটে চুরির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক অঙ্গ বণিক। লামাকাজী বাজারে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যাটারী চালিত অটোক্সিশা চালক রুকন উদ্দিন (২৩) একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারস্থ পুশনি গুচ্ছগ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র। ছিনতাইয়ের ঘটনায় রুকন উদ্দিন বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে এবং আরোও ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগে রুকন উদ্দিন উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে তিনি একজন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে সৎপুর আলীম মাদ্রাসা কেন্দ্রে যান। কিন্তু ওই পরীক্ষার্থীর কলম না থাকায় কলম ক্রয় করার জন্য লামাকাজী বাজারে বনফুলের সামনে গেলে স্থানীয় মির্জারগাঁও গ্রামের মৃত রহিম আলীর পুত্র আবুল লেইছ (৪৫) ও তার সঙ্গিয় অজ্ঞাতনামা আরোও ৩/৪ জন রুকনের কাছে থাকা নগদ ৩ হাজার ২৫০ টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বুধবার দিবাগত রাতে লামাকাজী বাজারে দুটি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনায় ‘শতরূপা এন্টারপ্রাইজ’র মালিক একেএম দুলাল বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আরেকটি পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, চোরেরা তার (দুলাল) ব্যবসা প্রতিষ্টানের ছালের টিন কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে চুরিকালে চোরের দল বাজারের আরেকটি ‘বালু ব্যবসা প্রতিষ্ঠান’র ফ্যান চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগগুলো পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :