বিশ্বনাথে দৌলতপুর ইউপির জনপ্রতিনিধিদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময়


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন /
বিশ্বনাথে দৌলতপুর ইউপির জনপ্রতিনিধিদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময়

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিমিয় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার শামীমা বেগম। 

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুকক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রোহেল উদ্দিন, সংগঠক কামাল হোসেন। বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আরশ আলী, ইব্রাহিম আহমদ, জামাল উদ্দিন, মহিলা মেম্বার মিনারা বেগম, শরুফা বেগম, এলাকার মুরব্বী রুপ মিয়া, সংগঠক জয়নাল মিয়া, মোঃ সফিক প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদেরকে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর এতে আপনাদের (স্থানীয় জনপ্রতিনিধি)’সহ সর্বমহলের মানুষের সার্বিক সহযোগীতা ও দোয়া আমার একান্ত প্রয়োজন।