বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৯:০২ অপরাহ্ন /
বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ছিলাউড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রুমন মিয়া (২৪) এবং একই থানার ভবানীপুর গ্রামের মৃত সুষুধ গোপের ছেলে শ্রী কান্ত গোপ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার একদল পুলিশ মিয়ারবাজারস্থ বদরুল এন্ড কামরুল মার্কেটের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এঘটনায় বিশ্বনাথ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এএসআই ফুল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৩, তারিখ: ১৮.০৪.২৬ইং)। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আটককৃত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে মামলা দায়েরের পর আজ শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।