
সিলেটের বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার পৌর এলাকার মোরার বাজার সংলগ্ন স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৃষ্টিনন্দন ব্যানারে সাজানো মঞ্চ এবং বাঙালির ঐতিহ্যবাহী উপকরণে সজ্জিত ক্যাম্পাসে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট রাজনীতিবীদ মুমিন খান মুন্না।
স্কুলের ডিরেক্টর ও প্রবাসী সাংবাদিক ফখরুল হোসাইন জনি’র সভাপতিত্বে ও ডিরেক্টর নবীন সোহেলের পরিচালনায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কাওছার আহমদ বাপ্পী, সাবেক সভাপতি এমদাদ হোসেন নাঈম। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ডিরেক্টর আনহার আলী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক সাব্বির আহমদ, স্কুল বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন লাল দে, অর্থ সম্পাদক শাহ কয়েছ আহমদ, প্রচার সম্পাদক এরশাদ আহমদ, সদস্য ছালেহ আহমদ, রাসেল আহমদ, খালেদ আহমদ, ফয়জুল ইসলাম, ফুজায়েল আহমদ, ময়নুল ইসলাম শাহিন প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বাঙালির লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন ছিল বাঙালি সাজার প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা বিলাল আহমদ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :