
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক এটিএম নুর উদ্দিনের মাতা মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
বুধবার এক শোকবার্তায় মরহুমাকে একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নারী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘একজন দায়িত্বশীল মাতা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই মহিয়সী নারী সুখে-দুঃখে সবসময় স্বামীসহ নিজ সন্তানদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’
শোকবার্তায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :