ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট’র নগদ অর্থ বিবরণ


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১০:১০ অপরাহ্ন /
ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট’র নগদ অর্থ বিবরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের দেড় শতাধিক অসহায়-গরীব ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে ‘সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অলংকারী ইউনিয়নে হাজী বাবরু মিয়া শপিং সিটিতে ট্রাস্টের পক্ষ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে বিতরণ করা হয়। এসময় ট্রাস্টের পক্ষ থেকে দুটি গরীব-অসহায় পরিবারকে বসতঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন ও বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামছুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করার কারণে ‘সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট’ আজ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। ট্রাস্টটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, গৃহনির্মাণ, কন্যাদায়গ্রস্থ পিতাকে সহযোগীতা করে ট্রাস্টটি দিন দিন নিজের অবস্থান অন্যান্যদের ছাড়িয়ে অনেক উচ্চ স্থানে নিয়ে গেছে। ট্রাস্টটির কার্যক্রমের জন্য তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবে না কেউ। সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রবাসী অ্যাডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে এবং অলংকারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ও এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ নানু, ট্রাস্টের বাংলাদেশ শাখার সমন্বয়ক মোহাম্মদ আলী সিরাজ, সংগঠক মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হামিদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন খলিলুর রহমান এবং শেষে দোয়া পরিচালনা করেন অলংকারী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কে এম সাইফুল ইসলাম।