
সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এমপির সিলেটস্থ বাসায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি শিক্ষাবান্ধব এই সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করে কলেজের সার্বিক উন্নয়ন এবং বিশ্বনাথ উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বলেন, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ সরকারি কলেজ পরিদর্শনের জন্য এমপিকে তারা আহবান জানান।
নবনির্বাচিত এমপি তাহসিনা রুশদীর লুনা উপস্থিত কলেজের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষক সমাজের সঙ্গে সমন্বয় করে এলাকার শিক্ষার মান আরও এগিয়ে নিতে কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বনানী চক্রবর্তি, প্রভাষক রোকেয়া বেগম, আবদুশ শহিদ, শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
আপনার মতামত লিখুন :