
সিলেটের বিশ্বনাথ পৌর সদরে ‘বাসিয়া নদীর’ দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দখলমুক্ত কারা ও নদীর নব্যতা ফিরিয়ে আনার দাবিতে জনগণ যখন সোচ্চার, ঠিক তখনি নদীর দক্ষিণ পাড়ে (টিএনটি) রোডে গড়ে তুলা হয়েছিল টিনসেডের অবৈধ দুটি দোকান ঘর। আর এই দুটি দোকান ঘর নির্মাণ করেন দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম (৬৫) ও পৌরসভার মুফতিরগাঁও গ্রামের শফিক মিয়া (৬০)। কিন্তু দখলদারদের ভাগ্যের এম নির্মম পরিহাস হলো যে, তাদের দুটি অবৈধ স্থাপনা টিকিয়ে রাখতে পারেন নি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দুটি স্থাপনাই উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান একদল পুলিশ সাথে নিয়ে দুটি স্থাপনাই ভেঙে দেন।
আপনার মতামত লিখুন :