
নিজস্ব প্রতিবেদক (বিশ্বনাথ): বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র কমিটিতে বিশ্বনাথ রামসুন্দর মডেল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্র প্রবাসী রুহেল আহমদ কে সাধারন সম্পাদক ও আবু শাহাদাৎ মোঃ মনসুর কে অর্থ সম্পাদক নির্বাচিত করায় ও আবু শাহাদাৎ মোঃ মনসুরের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রামসুন্দর সরকারী মডেল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচ,( চ্যারিটি 98) এর বন্ধু মহল।
প্রিয় বন্ধুদের এ গৌরবময় সাফল্যের জন্য বন্ধু মহলের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ও অভিনন্দন বার্তা প্রেরণ করা হয়।এতে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম ফিরুজ, শিহাব উদ্দিন,দিলদার খান,আব্দুল হাই আবুল,আব্দুল আহাদ শিকদার,সাংবাদিক শ্রী অজিত চন্দ্র দেব, টিটু দেব,সাজুল আহমেদ,বদরুল আলম,নজরুল ইসলাম,আসিফ আল মামুন,কয়েস আহমদ,ইকবাল আহমদ চুনু,সেবুল মিয়া,তারেক আহমদ খজির,শাহান শাহ,ফয়েক আহমেদ প্রমুখ, সিলেট বিশ্বনাথের এ গৌরবউজ্জল সাফল্য সর্বদা যেনো অটুট থাকে এমনটি প্রত্যাশা করা হয়।
আপনার মতামত লিখুন :