
সিলেটের বিশ্বনাথ থানায় যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ওসির কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই সভার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সমাজের অপরাধ নির্মূল করা সহজ হয়। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সত্য উদ্ঘাটন পুলিশের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আমি সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য প্রদানের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।”
সভায় বিশ্বনাথ উপজেলার মাদক, যানজট, ডাকাতি ও জুয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :