
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে সাজাসহ পরোয়ানাভুক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়্।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উদয়পুর গ্রামের সমছু মিয়ার পুত্র মোঃ সাইদ মিয়া (৩০), তালুকজগৎ (ছাতক) গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ ছাদ উদ্দিন(৪২), বিশ্বনাথ পৌর শহরের চান্দসীর কাপন গ্রামের খলিলুর রহমানের পুত্র মোঃ আনহার মিয়া, কোনারাই গ্রামের ওয়াব উল্লার পুত্র মোঃ রিপন মিয়া, আমতৈল গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ ইসমাইল আলী (৩৮), রায়কেলী গ্রামের ফিরোজ আলীর পুত্র নুর মিয়া (৪৮), দশঘর গ্রামের আব্দুল গনির পুত্র মোঃ আব্দুস সালাম।
আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই জয়ন্ত সরকার।
এবিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :