
সরকারের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কিছুদিন আগেও মিছিল–মিটিং করার অভয় দিয়ে চা খাওয়ানোর কথা বলা হয়েছিল। সেখানে এখন বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অন্য রাজনৈতিক দল থেকে নেতা–কর্মীদের ভাসানী অনুসারী পরিষদে যোগদান অনুষ্ঠানে অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা। গত আগস্টে এই ভাসানী অনুসারী পরিষদসহ সাতটি দল ও সংগঠন মিলে গণতন্ত্র মঞ্চ তৈরি করে। সরকার পতনের দাবিতে আন্দোলনে রয়েছে এই মঞ্চ।
আপনার মতামত লিখুন :