
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রথম মিডিয়া কাপ ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ পৌরসভাকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে চাই। এখানে কেউ উন্নয়ন প্রকল্পের নামে পুকুরচুরি করতে পারবেনা। সাংবাদিকদের সাথে নিয়েই জনগণের উন্নয়নের বরাদ্দের টাকাগুলো এখন থেকে সঠিকভাবে কাজে লাগানো হবে। আগামীতে মিডিয়া কাপ ক্রিড়া প্রতিযোগীতায় সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে বড় বড় শক্তি আর সিন্ডিকেট অনিয়ম করার সাহস পাবেনা। বিশ্বনাথের সাংবাদিকদের এক প্লাটফর্মে এনে একটি প্রেসক্লাবের ভবন নির্মানের জন্যও কাজ চলছে।
ইত্তেফাক প্রতিনিধি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল এবং আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ।
যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও আবুল বাশার’র অর্থিক সহযোগিতায় মিডিয়াকাপে ক্যারাম প্রতিযোগীতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি) ও দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন আশিক আলী (যুগান্তর)। ব্যাডমিন্টন প্রতিযোগীতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন নবীন সোহেল (শুভ প্রতিদিন) ও আব্দুস সালাম (ইনকিলাব)। ব্যাডমিন্টনে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও শুকরান আহমদ রানা (সকালের সময়)। গাফলা খেলায় প্রথম পুরস্কার পান নুরুল ইসলাম (আজকালের খবর) ও দ্বিতীয় পুরস্কার পান মোহাম্মদ আলী শিপন ( সিলেট মিরর)। লুডু খেলায় প্রথম পুরস্কার পান তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও দ্বিতীয় পুরস্কার পান এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক)। ফুটবল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও অসিত রঞ্জন দেব (সিলেট বাণী)। এছাড়াও অংশগ্রহণকারী ৩২জন সাংবাদিককে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :