
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে যুক্তরাজ্যে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কে গঠিত হয়েছে। গত ১৩ জুন যুক্তরাজ্যে বিশ্বনাথের ক্রীড়াঙ্গণের সাথে জড়িত সকল প্রবাসীর এক যৌথ সভায় এ ট্রাস্ট গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাককে ট্রাস্টের সভাপতি ও ক্রীড়া সংগঠক আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সাবেক ফুটবলার আব্দুস শহীদকে ক্রীড়া সম্পাদক, আব্দুল আলিমকে অর্থ সম্পাদক, ওয়াহিদুর রহমানকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
ট্রাস্টের বাকি দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কদর উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবুল, জিলু মিয়া, নুরুল ইসলা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সেবল মিয়া, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল আলম, শেখ হারুনুর রশিদ, মুমিন খান মুন্না, সহ-অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক একরাম, সহ-প্রচার সম্পাদক ইমরানুল হক। ট্রাস্টের সদস্যরা হলেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, এসএম রফিক, আবদুল মুকিদ, আব্দুল হামিদ খান সুমেদ, রাসেল, আব্দুল গফফার,এনাম।
ট্রাস্টের দায়িত্বপ্রাপ্তরা জানান, বিশ্বনাথের ক্রীড়াঙ্গণ সিলেটের অন্যান্য উপজেলার চাইতে অনেক এগিয়ে। উপজেলার ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কে গঠন করা হয়েছে। মূলত এই ট্রাস্টের কাজ হবে, উপজেলায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করা, প্রশিক্ষণের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি করা ও প্রতিভাবান খেলোয়াড়দেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ট্রেইনাফ করা। বিশেষ করে শুরুতেই ক্রিকেট ও ফুটবল নিয়েই কাজ করা হবে।
আপনার মতামত লিখুন :