
সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ
জুড়ী উপজেলাকে ভূমিহীন -গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে প্রশাসনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই)উপজেলা সভাকক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল,জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ওসি মোশাররফ হোসেন, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা,গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অরুন চন্দ্র দাস,জনস্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (এলজিইডি)ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ,সমকাল প্রতিনিধি মো বেলাল হোসাইন, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :