নৌকার সমর্থনে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সভা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩, ৯:৩২ অপরাহ্ন /
নৌকার সমর্থনে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সভা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে যুবলীগ নেতা শফি উদ্দিন ফটিকের বাড়িতে ৪নং ওয়ার্ডবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী।

ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সদস্য আছাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার, আওয়ামী লীগ নেতা মাস্টার আনোয়ার হুসেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নূরুল ইসলাম। এসময়সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।