
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো উপজেলা পরিষদ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কর্মী-সমর্থক ও রাজনৈতিক দলের কর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
সকাল ১০টা থেকে আসন্ন ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অফিস ও উপজেলা অডিটোরিয়াম এলাকায় ভিড় জমে ওঠে। পরে ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকাসহ স্বতন্ত্র ২২ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এছাড়াও ৫ ইউনিয়নে ১৮৪ জন মেম্বার এবং ৪৮ জন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা। তারা হলেন, ৩নং অলংকারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ তাজ্জুল ইসলাম মাইকেল (নৌকা), সতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম রুহেল (চশমা), মো. কামাল উদ্দিন (আনারস), মো. আতিকুর রহমান (ঘোড়া), মো. চেরাগ আলী (মটরসাইকেল)। ৪নং রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আজিজুর রহমান (ঘোড়া), মো. ইমাম উদ্দিন (আনারস), স্বতন্ত্র প্রার্থী বশির আহমদ (চশমা)। ৫ নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহাব আলী (নৌকা), বিএনপি নেতা মো. আরব খান (চশমা)। ৬নং সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল জলিল হিরণ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার (আনারস) ও মো. মুহি উদ্দিন পলাশ (মটরসাইকেল)। ৭নং দেওকলস ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম জুয়েল (নৌকা), বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম মতছিন (আনারস) ও তার স্ত্রী মোছা. মমতাজ বেগম (রজনীগন্ধা), খেলাফত মজলিস মনোনীত প্রার্র্থী হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এমআর টুনু তালকদার (ঘোড়া), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ (অটোরিক্সা), জামাত নেতা হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক (চশমা), আলতাব আলী (মোটর সাইকেল)।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল রোববার, মনোনয়ন বাছাইয়ের তারিখ ছিল ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ছিল ২৫ জুন। আর ২৬ জুন প্রতীক বরাদ্ব দেয়া হয়।
আপনার মতামত লিখুন :