বিশ্বনাথে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২০, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন /
বিশ্বনাথে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সত্তর দর্শকের পর দ্বিতীয় বার সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের আয়োজনে বিশ্বনাথ মডেল মন্দির জানাইয়া এর পরিচালনায় রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলরবার (২০ জুন)  বিকেলে পৌর শহরের বিশ্বরূপ মডেল মন্দির জানাইয়া থেকে শুরু হয়ে রথযাত্রাটি পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।

এর আগে, জানাইয়াস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে পূজার্চ্চনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। এর আগে পুরোহিত্য করেন গীতা গবেষক শ্রীল নিত্যগোপাল গোস্বামী।

এই উৎসব মহাসমারহে ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।দীর্ঘ সময়কাল বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করার পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে প্রধানত এই উৎসব আয়োজিত করা হয়ে থাকে।

এই মহোৎসবে উপস্থিত ছিলেন, সভা প্রধান- রমা কান্ত দে শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের পরিচালক, মহাসচিব অজয় কান্তি দে (ভারপ্রাপ্ত), শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের সদস্যবৃন্ধ ও সনাতন ধর্মালম্বীবৃন্ধ প্রমূখ।