
সালমান হোসেন (জুড়ী প্রতিনিধি)
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জুড়ী উপজেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১০ জুন শনিবার দুপুর ২:৩০ ঘটিকায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম বুলবুল,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাও: আব্দুল মুকিত।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাও: ফয়জুল ইসলাম কে সভাপতি, হাফিজ লুৎফুর রহমান কে সাধারণ সম্পাদক ও মাও: মুমিনুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ হলেন সহ-সভাপতি মাও: সাইদুল ইসলাম, মাও: ইস্রাফিল আলী,সহ-সাধারণ সম্পাদক হাফিজ নাজিম উদ্দিন,প্রচার সম্পাদক মাও: আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাও: আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মুমিন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল জলিল, উন্নয়ন বিষয়ক সম্পাদক মাও: আয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল করিম, আইসিটি বিষয়ক সম্পাদক হাফিজ আইনুদ্দিন আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আজিজ,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা আরফিনা বেগম, কার্যকরী কমিটির সদস্য মাও: নাজমুল ইসলাম জুয়েল,জাকারিয়া আহমদ, মাও: আব্দুল কাইয়ুম, হাফিজ জুবায়ের আহমদ ও মাও: মুমিনুল ইসলাম।
আপনার মতামত লিখুন :