
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরোশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করতে দেশে ফিরছেন প্রবাসী যুবলীগ নেতা ছুরত আলী বাবুল।
শুক্রবার (০৯ জুন) যুক্তরাজ্য যুবলীগের নেতা ছুরত আলী বাবুলকে সিলেট ওসমানী বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানিয়েছেন- খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনি, সাবেক কেন্দীয় কমিটির সদস্য এবং যুবলরীগ নেতা সিতার মিয়া, যুবলীগ নেতা রুহেল খান, রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের ফয়জুল ইসলাম জীবন, দেলোয়ার হোসেন, পিযুষ দেব, মিজানুর রহমান শেলু, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম বশর, সিতার মিয়া এবং ছাদেক আলী।
এ বিষয়ে দেশে ফেরা যুক্তরাজ্য যুবলীগ নেতা ছুরত আলী বাবুল বলেন, আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য আমি দেশে এসেছি। তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ। তাঁর বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আশা করি সিলেট নগরবাসী তাকে মূল্যায়ন করবে।
আপনার মতামত লিখুন :