জুড়ীতে পুত্র সন্তানহীন,বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা


alochitosnp07 প্রকাশের সময় : মে ৩১, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন /
জুড়ীতে পুত্র সন্তানহীন,বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা

ডেক্স নিউজ: মৌলভীবাজারের জুড়ীতে পুত্র সন্তানহীন,বিধবা বৃদ্ধ মহিলার কাছে চাদাঁ চেয়ে না দেওয়ার কারনে বাড়ি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জুড়ী থানায় মামলা দায়ের করেছেন হারিসুন বেগম নামের  ভুক্তভোগী এক মহিলা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের হারিসুন বেগমের স্বামী কালাম মিয়া মারা যাওয়ার পর তাদের ভূমি ভাগ-ভাটোয়ারার পর মেয়েরা তাদের পৈতৃক সম্পতিতে বিল্ডিং তৈরী করে দেন।মেয়েরা তাদের স্বামীর বাড়িতে বসবাস করার কারনে বৃদ্ধ হারিছুন বেগম ঐ বিল্ডিং এ একা বসবাস করেন।সম্প্রতি তার দেবর আব্দুল আজিজ বদই প্রবাস থেকে এসে  বৃদ্ধার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।টাকা না দেওয়ার কারনে বিল্ডিং দখলের জন্য তার স্ত্রী কে নিয়ে ঘর দখলের উদ্দেশ্যে প্রবেশ করে।এতে বৃদ্ধ মহিলার মেয়েরা ফোনে তাদের চাচাকে ঘর থেকে চলে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে মারধর, শ্লীলতাহানি করে।

তিন মেয়ে স্বামীর বাড়ি থাকার কারনে তিনি বাড়িতে একা থাকাবস্থায় এক মেয়ের জামাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

বৃদ্ধা জুড়ী থানায় অভিযোগ দিলে 

আজিজ ও তার স্ত্রী সুমী বেগম ঘরে থাকা নগদ টাকা,জিনিষপত্র অন্যত্র সরিয়ে ফেলে।

এ ঘটনায় বৃদ্ধা হারিসুন বেগম বাদী হয়ে ২৯ মে  জুড়ী থানায় মামলা করেন।

বুধবার বিবাদীদ্বয় মৌলভীবাজার কোর্টে হাজির হলে ১ নং আসামীর জামিন না মন্জুর করে হেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধা মহিলা একা থাকার কারনে আসামীগণ মহিলার কাছে টাকা দাবি করে,পরে মহিলাকে মারধর করে ঘরে লুটপাট করে। আসামীদের বুজানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়ে মামলা রুজু করা হয়েছে।এর প্রেক্ষিতে মাননীয় আদালত এক নং আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।